তুরস্কে মহানবী (সা.) এর পোশাক দেখতে লাখো মানুষের ভিড়
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত একটি পোশাক আছে তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে। সেটা দেখতে ভিড় করছেন লাখো মানুষ। প্রতি বছর পবিত্র রমজানে খুলে দেয়া হলেও করোনার কারণে দুই বছর বন্ধ ছিল এই প্রদর্শনী। দুই বছর পর গতকাল শুক্রবার (২২ এপ্রিল) আবারও শুরু হয় মহানবী (স.) এর পোশাকের প্রদর্শনী।
০৬:১৩ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার